মির্জা ফখরুলকে গ্রেফতারে পরোয়ানা

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৪, ১৮:৪০



বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ঢাকার মহানগর হাকিম ইউনুস খান। রাজধানীর কদমতলী থানায় গাড়ি ভাঙচুরের অভিযোগে এই মামলা দায়ের করা হয়। অভিযোগপত্র দেয়ার পরও আদালতে আত্মসমর্পণ না করায় তাকে গ্রেফতারে এই পরোয়ানা জারি হল।
মামলার এজাহারে জানা যায়, ২০১২ সালের ডিসেম্বরে অবরোধ কর্মর্সূচির সময় গাড়ি ভাঙচুরের অভিযোগে এই মামলা দায়ের করা হয়।