কয়েন ক্যাফে উদ্বোধন

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৪, ১৮:৫৯
 
রাজধানী মিরপুরে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে অবস্থিত টাকা জাদুঘরের দর্শনার্থীদের জন্য কয়েন ক্যাফে উদ্বোধন করা হয়েছে।
রবিবার বাংলাদেশ ব্যাংক গভর্নর ড. আতিউর রহমান এটির উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে গভর্নর বলেন, চলমান মুদ্রার নমুনা সংরক্ষণ যেমন অপরিহার্য তেমনি আমাদের পূর্বসূরীদের কীর্তিগাথা সংগ্রহ, সংরক্ষণ ও দেশবাসীর নিকট তুলে ধরতেই টাকা জাদুঘর প্রতিষ্ঠার মূল লক্ষ্য। আর দেশের আবালবৃদ্ধবণিতা এ জাদুঘরের দর্শনার্থী। তাদের সুবিধার্থেই এখানে ক্যাফেটারিয়া স্থাপন করা হল। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবুল কাশেম, বিশিষ্ট চিত্রশিল্পী হাশেম খান, প্রাক্তণ নির্বাহী পরিচালক দাশগুপ্ত অসীম কুমার উপস্থিত ছিলে