সোমবার দেশব্যাপী জাতীয় আয়কর দিবস পালিত হচ্ছে। কর প্রদানে করদাতাদের সচেতন ও উদ্বুদ্ধ করতে ২০১০ সাল থেকে জাতীয়ভাবে এ দিবসটি পালন করা হচ্ছে।
এবার দেশব্যাপী শীর্ষ করদাতা হিসেবে দুই অর্থ বছরের ২০ ব্যক্তি ও ২০ প্রতিষ্ঠানকে শীর্ষ কর প্রদানের জন্য ট্রাক্স কার্ড ও সম্মাননা দেয়া হবে। এছাড়া দিবসটি উপলক্ষে মঙ্গলবার থেকে সব বিভাগে এক সপ্তাহ ও সব জেলা শহরে ৪ দিনের আয়কর মেলা অনুষ্ঠিত হবে।
এদিকে দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।
করদাতার সম্মাননা পাচ্ছেন যারা
২০১২-১৩ করবর্ষের জন্য তালিকায় স্থান পাওয়া সর্বোচ্চ ১০ করদাতা ব্যক্তি ও কোম্পানি পর্যায়ের পুরস্কারপ্রাপ্তরা হলেন-আবদুল কাদির মোল্লা, ঢাকা; সদরউদ্দিন খান, চট্টগ্রাম; সালাউদ্দিন কাশেম খান, চট্টগ্রাম; এএম জিয়াউদ্দিন খান, চট্টগ্রাম; হাজী মো. কাউছ মিয়া, ঢাকা; মো. মোতাজ্জেরুল ইসলাম, রংপুর; মোহাম্মদ ইউসুফ, ঢাকা; এমএ হায়দার হোসেন, ঢাকা; ডা. এমএম আমজাদ হোসেন, ঢাকা ও গোলাম দস্তগীর গাজী, ঢাকা।
কোম্পানি পর্যায়ে করদাতাদের মধ্যে রয়েছে-শেভরন বাংলাদেশ ব্লক-১২ লিমিটেড, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি, সিলেট গ্যাস ফিল্ডস, ইউনিলিভার বাংলাদেশ, কর্ণফুলী ফার্টিলাইজার, বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি, আমেরিকান লাইফ ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড ব্যাংক ও সিটি ব্যাংক এনএ।
২০১৩-১৪ অর্থবছরে ব্যক্তি ও কোম্পানি পর্যায়ে যারা সেরা করদাতা নির্বাচিত হয়েছেন তারা হলেন- তাসমিয়া আম্বরিন, চট্টগ্রাম; হাজী মো. কাউছ মিয়া, ঢাকা; গোলাম দস্তগীর গাজী, ঢাকা; মোহাম্মদ ইউসুফ, ঢাকা; লায়লা হোসেন, ঢাকা; হোসনে আরা হোসেন, ঢাকা; রুবাইয়াত্ ফারজানা হোসেন, ঢাকা; এমএ হায়দার হোসেন, ঢাকা; খাজা তাজমহল, ঢাকা ও মো. মোকছেদুল ইসলাম, রংপুর।
কোম্পানি পর্যায়ে করদাতাদের মধ্যে রয়েছে-শেভরন বাংলাদেশ ব্লক-১২, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন, সিলেট গ্যাস ফিল্ডস, কর্ণফুলী ফার্টিলাইজার, আমেরিকান লাইফ ইন্স্যুরেন্স, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, সিটি ব্যাংক এনএ, স্ট্যান্ডার্ড ব্যাংক, বড়পুকুরিয়া কোল মাইনিং ও ইউনিলিভার বাংলাদেশ।
এর বাইরে প্রতি সিটি কর্পোরেশনের ৫ শীর্ষ করদাতা ও প্রতি জেলার ৫ শীর্ষ করদাতাকে স্ব স্ব জেলায় সম্মাননা দেয়া হবে।
