শাহজালাল বিমানবন্দরে ৫৫ লাখ টাকার মোবাইল ওসিগারেট উদ্ধার

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৪, ২০:৩১
 
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পৃথক ঘটনায় ৫৫ লাখ টাকা মূল্যের ৩৮৯ টি অবৈধ মোবাইল এবং ২২০ কার্টুন বিদেশি সিগারেট উদ্ধার করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা।
রবিবার বিকালে বিমানবন্দরে পরিবাহিত পণ্য খালাস এলাকা থেকে একটি বক্স উদ্ধার করা হয়। যার মধ্যে ৩৮৯টি অবৈধ মোবাইল ফোন ছিল। তবে বক্সে মোবাইলের কোনো বৈধ কাগজ পাওয়া যায়নি। এমনকি সেগুলো আমদানিতে বিটিআরসি’র কোনো অনুমোদন ছিল না। অন্যদিকে একই জায়গা থেকে ২২০ কার্টুন বিদেশি অবৈধ সিগারেট উদ্ধার করা হয়।