রোববার জাতীয় সংসদে লিখিত প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এবং শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু সারা দেশের পোশাক খাতে কত শ্রমিক কাজ করছেন, তা নিয়ে দুই ধরনের বক্তব্য দিয়েছেন। এ খাতে সরকারের দায়িত্বপ্রাপ্ত দুই মন্ত্রীর তথ্য ছিল দু’রকম। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, পোশাকশিল্পে ৪৫ লাখের বেশি শ্রমিক কাজ করছে। শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু বলেছেন, ৩৫ লাখের বেশি।
দিদারুল আলমের প্রশ্নের জবাবে তোফায়েল আহমেদ জানান, বর্তমানে সারা দেশে পোশাকশিল্পে ৪৫ লাখেরও বেশি শ্রমিক কর্মরত রয়েছেন। সর্বশেষ ২০১৩ সালে পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি তিন হাজার টাকা থেকে ৭৭ ভাগ বাড়িয়ে পাঁচ হাজার ৩০০ টাকা করা হয়েছে। তৈরি পোশাক থেকে দেশের রপ্তানি আয়ের প্রায় ৮১ ভাগ অর্জিত হয়।
নূরজাহান বেগমের প্রশ্নের জবাবে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক জানান, বর্তমানে দেশে সবচেয়ে বেশি ৩৫ লক্ষাধিক শ্রমিক কাজ করছেন পোশাকশিল্পে। তাঁদের বেশির ভাগই নারী। তা ছাড়া চাতালসহ অন্যান্য ক্ষেত্রেও কয়েক লাখ নারী শ্রমিক কাজ করেন।