রাজধানী ঢাকার মিরপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক স্কুলছাত্র মারা গেছেন। রাত পৌনে দশটার দিকে তাকে ঢাকা মেডিকেল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। চিকিৎসকেরা দ্রুত তার চিকিৎসা শুরু করেন। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় ইমন সরকার (১৫) নামে ওই ছাত্র রোববার রাত ১০টার দিকে মারা যায় বলে ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানিয়েছেন।
জানা গেছে ইমন মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়ত। তার বাবা নজরুল ইসলাম কাপড়ের ব্যব্সা করেন। পরিবার নিয়ে মিরপুর ৬ নম্বর সেকশনে থাকতেন তিনি।
কী কারণে ইমনকে হত্যা করা হয়েছে, কারা করেছে তার কিছুই জানা যায়নি।
