ওয়েস্ট ইন্ডিজ ৩৮০

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৪, ০০:৫৮
গতকাল আর আজকের মধ্যে বেশ কিছুটা পার্থক্য ছিল খেলায়। গতকাল টাইগাররা উইকেটের মুখ দেখেছেন ৫০ ওভার পর। কিন্তু দ্বিতীয় দিনের শুরুতে ১৮ রানের ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজের ৪ উইকেটের পতন ঘটান বাংলাদেশের বোলাররা। এর মধ্যে দুটি নিয়েছেন আল আমিন হোসেন, অন্য দুটি রুবিউল ইসলাম ও শফিউল ইসলাম। ৮ উইকেটে ৩৪১ রানে মধ্যাহ্ন বিরতিতে যায় ক্যারিবীয়রা। এরপর দ্বিতীয় সেশনে শেষ ১১ ওভারে বাকি দুই উইকেটে ৩৯ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন আল আমিন হোসেন। ২টি করে নিয়েছেন শফিউল ইসলাম, রবিউল ইসলাম ও তাজুল ইসলাম। দারুণ এক হ্যাটট্রিকের সুযোগ পেয়েছিলেন আল আমিন। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেননি।