ফেনীর ছাগলনাইয়ায় মুহুরীগঞ্জে পৃথক অভিযান চালিয়ে সাতটি শটগানের কার্তুজসহ দুজনকে ও ২২৫টি ইয়াবাসহ আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মুহুরীগঞ্জ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নুরুল করিম জানান, গত শনিবার রাত সাড়ে নয়টার দিকে মুহুরীগঞ্জ এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় পুলিশ দুই যুবককে আটক করে। তাঁরা হলেন মো. জিয়াউল হক (৩৫) ও বেলাল হোসেন (৩০)। পুলিশ তাঁদের কাছ থেকে সাতটি শটগানের কার্তুজ উদ্ধার করে।
অন্যদিকে, একই রাতে মুহুরীগঞ্জ এলাকার একটি ফিলিং স্টেশনের পাশ থেকে ২০০টি ইয়াবা বড়িসহ মো. জুয়েল (৩০) নামের একজনকে এবং পাশের সমিতি বাজার এলাকা থেকে মো. মামুন (৩০) নামের এক ব্যক্তিকে ২৫টি ইয়াবা বড়িসহ গ্রেপ্তার করা হয়।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জম হোসেন জানান, এ দুটি ঘটনায় মামলা হয়েছে। আটক ব্যক্তিদের রোববার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।