চট্টগ্রাম বন্দরে ট্রলার থেকে ২ লাখ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে। সোমবার ভোরে বন্দরের বহির্নোঙ্গরে একটি ট্রলার থেকে এসব ইয়াবা উদ্ধার করে নৌবাহিনী। এ সময় কাউকে আটক করা যায় নি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে উল্লেখ করা হয়েছে, ভোর ৫টার দিকে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে একটি ট্রলার প্রবেশ করে। এর গতিবিধি সন্দেহজনক মনে হলে নৌবাহিনীর সদস্যরা ট্রলারটিকে ধাওয়া করে এসব ইয়াবা উদ্ধার করে। এ সময় ট্রলারে থাকা লোকজন পালিয়ে যায়।
