সাক্ষ্য দিতে আদালতে মা-বোনসহ জজ মিয়া

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৪, ১২:১৭

একুশ অগাস্টের গ্রেনেড হামলার দুই মামলায় সাক্ষ্য দিতে মা ও বোনসহ জজ মিয়াকে আদালতে আনা হয়েছে।
সোমবার নাজিমউদ্দিন রোডের বিশেষ এজলাসে ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারক মো. শাহেদ নূর উদ্দিনের কাছে তারা জবানবন্দি দেবেন।
জজ মিয়া ছাড়া অন্যরা হলেন তার মা জোবেদা ও বোন খোরশেদ।
ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি আবু আবদুল্লাহ ভূইয়া জানান, এর আগে গত ৮ সেপ্টেম্বর এ মামলায় জজ মিয়ার মা জোবেদার সাক্ষ্য নেয়া হয়। এবার তার বোন খোরশেদার সাক্ষ্য নেবেন বিচারক। আদালতে হাজির করা হলেও এদিন জজ মিয়ার সাক্ষ্য নেয়ার সম্ভাবনা কম বলে জানান তিনি।
উল্লেখ্য, ২০০৪ সালে আওয়ামী লীগের সমাবেশে সেই হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে পরের বছর ৯ জুন নোয়াখালীর সেনবাগ উপজেলার বিরকোট গ্রাম থেকে জজ মিয়াকে গ্রেফতার করা হয়।