‘হ্যাঁ আমি একটি মেয়ে। আমার স্তন আছে এবং স্তনসঙ্কটও আছে। তোমার কোনো সমস্যা!!?? ‘ফাইন্ডিং ফ্যানি’ সিনেমার নায়িকা দীপিকা পাড়ুকোন’র স্তন নিয়ে ভারতীয় একটি পত্রিকার মন্তব্যের পরিপ্রেক্ষিতে এক টুইটার বার্তায় দীপিকা প্রতিরক্ষার মেজাজে এমন কথা বলেন। খবর জিনিউজের।
জানা গেছে, ভারতের একটি প্রভাবশালী পত্রিকা ওই সিনেমা প্রসঙ্গ টানতে গিয়ে দীপিকার স্তন সংক্রান্ত একটি খবর ছাপে। আর তাতেই চটে গিয়ে দীপিকা এ কথা বলেন। ক্ষোভ ঝাড়তে টুইটার বার্তায় ‘‘হ্যাঁ আমি একটি মেয়ে। আমার স্তন আছে এবং স্তনসঙ্কটও আছে। তোমার কোনো সমস্যা!!??’’ মন্তব্য করেন।
