ফুলবাড়ীয়ায় ৫২৩ লিটার মদ ধ্বংস

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৪, ১৩:৪৭
ময়মসিংহের ফুলবাড়ীয়া উপজেলা সদরের হাসপাতাল রোডস্থ ঋষিপাড়ায় ৫২৩ লিটার দেশীয় মদ উদ্ধার করে তা ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় আটক ছয়জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে। তাদের মধ্যে শ্রীমতি রানী (৩৫) কে ১মাস ১০দিন, টুনটুনিকে (৩৮) দুই মাস, মজনু ঋষিকে (৩৫) এক মাস, হিমাংসু (২৮) কে দুই মাস, শ্রী হিরেনকে (৪২) দুই মাস, অমিতা রানীকে (৪২) এক মাস কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন। রবিবার দুপুর দুইটা থেকে বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত র‌্যাব এ অভিযান পরিচালনা করে।