আইএসের পক্ষে নেই মধ্যপ্রাচ্য

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৪, ১৩:১৯
 
কয়েকটি আরব দেশ ইসলামিক স্টেট জঙ্গিদের বিরুদ্ধে বিমান হামলায় যোগ দেবার প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। ফ্রান্সের প্যারিসে সাংবাদিকদের তিনি এই কথা জানান। আজ সোমবার বিবিসির অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
জন কেরি বলেছেন, এই হামলায় যোগ দেয়ার বিষয়টি নির্ভর করবে ইরাকি সরকারের অনুমোদনের ওপর।
তিনি বলেন, মধ্যপ্রাচ্যের ভেতরে এবং বাইরে থেকে ইসলামিক স্টেটের বিরুদ্ধে সামরিক সহায়তার যে প্রতিশ্রুতি তিনি পেয়েছেন, তাতে তিনি খুবই আশাবাদী।
বেশ কয়েকটি দেশ সেনা পাঠানোর বিষয়েও আগ্রহ প্রকাশ করেছে বলে জানান জন কেরি।
প্যারিসে সাংবাদিকদের কথা বলার সময় কেরি জানিয়েছেন, কোন দেশ কি সহায়তা দেবে সেই তথ্য এখনি তিনি সকলকে জানিয়ে দিতে চান না। তবে তিনি এটুকু স্পষ্ট করেই বলেছেন যে, বিদেশি সেনা সহায়তা এখনি তারা চান না।
ফ্রান্সে আইএস জঙ্গিদের ঠেকানো এবং ইরাকি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সোমবার একটি সম্মেলন হবার কথা রয়েছে। 
ব্রিটিশ একজন নাগরিককে আইএস জঙ্গিরা শিরচ্ছেদ করে। ফলে ব্রিটেনও ঘোষণা দিয়েছে যে, আইএসকে ঠেকাতে যেকোন ব্যবস্থাই নিতে প্রস্তুত ব্রিটিশ সরকার।