শাহজালালে সাড়ে এগারো কেজি সোনা উদ্ধার

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৪, ২০:৪১

শাহলাজাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্লাইট থেকে ১১ কেজি ৬০০ গ্রাম ওজনের ১০০টি সোনার বার উদ্ধার করা হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে এই বারগুলো তল্লাশি করে উদ্ধার করে শুল্ক বিভাগ।
বিমানবন্দর শুল্ক বিভাগের ইন্সপেক্টর মোস্তফা জামাল জানিয়েছেন, আজ সকাল ১০টার দিকে দুবাই থেকে আসা ফ্লাই দুবাইয়ের এফজেড-৫৮৩ ফ্লাইট এর ২১ নম্বর সিটের নিচ থেকে এসব সোনা উদ্ধার কর হয়।  পলিথিনে মোড়ানো একটি ব্যাগ থেকে সোনার বারগুলো পাওয়া যায়। তবে, এর মালিক পাওয়া যায় নি। আটককৃত স্বর্ণের দাম আনুমানিক ৫ কোটি টাকা