ইন্টারনেট আসক্তির জেরে সন্তান ছুরি হাতে মায়ের ওপর আক্রমণ চালিয়েছেন। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। টিএনএন’র বরাত দিয়ে ক্লিক ইত্তেফাক এ খবর জানায়।
জানা গেছে, ভারতের মহারাষ্ট্র প্রদেশের পুনেতে ১৫ বছর বয়সী এক ছাত্রের মা ছেলের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করার জন্য স্মার্টফোনটি দূরে সরিয়ে নিয়ে ব্যবহৃত কম্পিউটারটি বন্ধ করার চেষ্টা করছিলেন। এ সময় রান্না ঘরের ছুরি দিয়ে ওই ছাত্র মাকে আক্রমণ করার চেষ্টা করছিল।
মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে বলেন, বিশেষ করে শিশুদের মধ্যে ইন্টারনেট আসক্তি ড্রাগের মতোই জটিল সামাজিক সমস্যা তৈরি করতে পারে।
