মিস আমেরিকার মুকুট জয় করলেন নিউইয়র্ক সুন্দরী

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৪, ১৬:০৫
 
মিস নিউইয়র্ক কাইরা কাজানৎসেভ মিস আমেরিকার মুকুট জয় করেছেন। রবিবার রাতে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে তার মাথায় মুকুট পড়িয়ে দেয়া হয়। এই নিয়ে নিউইয়র্ক থেকে তিনজন প্রতিযোগী মিস আমেরিকান নির্বাচিত হলেন। খবর: রয়টার্সের।
 
IMG0
 
কাইরার মাথায় মুকুট পড়িয়ে দেন বিদায়ী মিস আমেরিকান নিনা ড্যাভালুরি। নিনাও নিউইয়র্কের মেয়ে।
নিনা গৃহের অভ্যন্তরে নারী নির্যাতনের বিরুদ্ধে কাজ করে যাচ্ছেন।
যুক্তরাষ্ট্রের ৫০ রাজ্য থেকে প্রতিযোগীরা এই প্রতিযোগিতায় অংশ নেন। প্রতিযোগীদের মেধা, ব্যক্তিগত সাক্ষাৎকার, স্টেজে প্রশ্নের উত্তর দেয়া এবং গাউন ও সুইম স্যুটে তাদের কেমন দেখাচ্ছে এই বিষয়গুলো বিবেচনা করা হয়।
 
IMG1
 
আটলান্টিকের তীরবর্তী নগরী নিউ জার্সির বোর্ডওয়াক হলে প্রতিযোগিতার মূল পর্ব অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় প্রথম রানার-আপ হয়েছেন ভার্জিনিয়ার প্রতিযোগী পেইজ গ্যারেট।