বিএনপির সাথে সমঝোতার কোন সুযোগ নেই: নাসিম

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৪, ১৭:৪৩
 
 
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপির সাথে সংলাপ বা সমঝোতার কোন সুযোগ নেই। নির্বাচিত সরকারের মেয়াদের সময় নির্ধারণের অধিকার বিএনপিকে কে দিয়েছে? ২০১৯ সালে সংবিধান অনুযায়ী শেখ হাসিনার অধিনেই নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনেও জনগণের রায় নিয়ে আওয়ামী লীগ আবারও দেশ পরিচালনার দায়িত্ব নেবে।
সোমবার বিকেলে সিরাজগঞ্জের রায়গঞ্জে হাটপাঙ্গাসী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার উদ্দেশে তিনি বলেন, কোন আন্দোলন-ষড়যন্ত্র করে লাভ হবে না। অতীত ভুলের জন্য জনগণের কাছে ক্ষমা চেয়ে দল গোছানোর প্রতি মনোযোগী হন।
 
রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা রইচ উদ্দিন জয়নালসহ আরো তিন নেতার মৃত্যুতে আয়োজিত এ স্মরণসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক মত্স্য ও প্রাণি সম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস, ইসহাক হোসেন তালুকদার এমপি, অধ্যাপক ডা. হাবিবে মিল্ল­­াত মুন্না এমপি, অ্যাডভোকেট কেএম হোসেন আলী হাসান, সিরাজুল ইসলাম খান, গোলাম কিবরিয়া, মোস্তফা কামাল খান, আব্দুল হান্নান, স্বপন রায়, সাংগঠনিক সম্পাদক রিয়াজ উদ্দিন, আব্দুল হান্নান তালুকদার, যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল হাকিম, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জিহাদ আল ইসলাম, ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমুখ।