নারায়ণগঞ্জ বিএনপির আহ্বায়ক তৈমুর আলম খন্দকারকে রাজধানীর তোপখানা রোডের মেহেরবা প্লাজা থেকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়। পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, ‘গত ১১ সেপ্টেম্বর বিজয়নগরের মো. রুহুল আরেফীনের দায়ের করা মামলায় তৈমুর আলমকে গ্রেফতার করা হয়েছে।
