জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চলতি শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষের বিজ্ঞান (এ ইউনিট) ও চারুকলা (ই ইউনিট) অনুষদের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। সোমবার বেলা দুইটার দিকে ফল প্রকাশ করা হয়।
ভর্তি পরীক্ষায় প্রাথমিকভাবে বিজ্ঞান অনুষদে (এ ইউনিট) উত্তীর্ণ হয়েছেন ১৬ হাজার ৯০০ জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ১৬ হাজার ৪৫৬ এবং অন্যান্য বিভাগের ৪৪৪ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। তাদের মধ্যে সর্বোচ্চ ৭৯০ জন (বিজ্ঞান- ৭৪৫টি, অন্যান্য-৪৫টি) বিভিন্ন বিষয়ে ভর্তির সুযোগ পাবেন। চারুকলা (ই ইউনিট) অনুষদে ১০০টি (ড্রামা এন্ড মিউজিক-৬০টি, ফাইন আটর্স এন্ড গ্রাফিক্স-৪০টি) আসনের বিপরীতে ২৭৮ জন পরীক্ষার্থী প্রাথমিকভাবে উত্তীর্ণ হয়েছেন।
‘ই’ ইউনিটে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের ফাইন আর্টস এন্ড গ্রাফিক্স বিভাগের ব্যবহারিক পরীক্ষা ২২ সেপ্টেম্বর সকাল ১০টায় এবং ড্রামা এন্ড মিউজিক বিভাগের ২৪ ও ২৫ সেপ্টেম্বর সকাল ১০টায় সংশ্লিষ্ট বিভাগীয় অফিস কক্ষে অনুষ্ঠিত হবে। উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র আনার নির্দেশনা প্রদান করা হয়েছে।
উল্লেখ্য ১২ সেপ্টেম্বর এ ইউনিটের ও ১৩ সেপ্টেম্বর ই ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ফলাফল বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে .িলহঁ.ধপ.নফ পাওয়া যাচ্ছে।
আগামী ১৯ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত কলা অনুষদের (বি ইউনিট) ভর্তি পরীক্ষা একযোগে ২৭ টি পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার বিস্তারিত আসনবিন্যাস জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।
