পুলিশে চেইন অব কমান্ড ভেঙ্গে পড়েনি : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৪, ২১:২৪
 
মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমানের বক্তব্যের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, পুলিশ বাহিনীতে চেইন অব কমান্ড ভেঙ্গে পড়েনি। সব ঠিকই আছে। কেউ যদি বলে থাকে এটা মনগড়া নিজস্ব বক্তব্য।
সোমবার বিকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঈদুল আযহা ও দুর্গা পূজাকে সামনে রেখে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রন ও মানুষের ঘরে ফেরা নিশ্চিত করার বিষয়ে আন্ত মন্ত্রণালয়ের বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।