রংপুর বিভাগে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৪, ২২:৩১



মঙ্গলবার থেকে রংপুর বিভাগে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে রংপুর বিভাগ শ্রমিক ফেডারেশন। সোমবার রাতে রংপুর সার্কিট হাউজে অনুষ্ঠিত জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সাথে বৈঠকে শ্রমিকদের ক্ষতিপুরনের বিষয়ে সমঝোতা না হওয়ায় এই ধর্মঘটের ডাক দেয়া হয়। বৈঠক শেষে রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি তাজুল ইসলাম মুকুল এই ঘোষণা দেন।