সোমবার রাত ১০টার দিকে চট্টগ্রাম নগরের প্রবর্তক এলাকায় মিমি সুপার মার্কেট থেকে এ এস টাওয়ার পর্যন্ত বেশ কয়েকটি দোকানে ভাঙচুর ও লুটপাট করেছে দুর্বৃত্তরা। ওই সময় দুবৃর্ত্তরা এ এস টাওয়ারে থাকা গণমাধ্যম গবেষণা প্রতিষ্ঠান নান্দনিকের পরিচিতিফলকও ভাঙচুর করে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, একরামুল নামের এক যুবকের নেতৃত্বে ২০-২৫ জনের একদল দুর্বৃত্ত এই হামলা ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে। তাঁরা অন্তত ছয়টি দোকান ভাঙচুর করে ও ফুটপাত থাকা দোকানগুলো থেকে টাকা-পয়সা লুট করে নিয়ে যায়।
চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (পাঁচলাইশ অঞ্চল) দীপক জ্যোতি খীসা প্রথম আলোকে বলেন, ‘হামলার ব্যাপারে খোঁজখবর নিতে ওসিকে বিষয়টি জানাচ্ছি।’
