ধর্ষণ মামলায় যাবজ্জীবন

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৪, ০২:০৪

সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অপরাধে চট্টগ্রামে তাজুল ইসলাম (৫৬) নামের এক ব্যক্তিকে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকাও অর্থদণ্ড দেওয়া হয়েছে। সোমবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. রেজাউল করিম এ রায় দেন। আসামি তাজুল ইসলামের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বৈলগাঁও ইউনিয়নে। তবে আদালত সূত্রে জানা গেছে, আসামি তাজুল ইসলাম ঘটনার পর থেকে পলাতক।