আনোয়ারার ১৮ প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষকহীন

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৪, ০৩:৫৮

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়, উপজেলার ১১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১৮টি বিদ্যালয়ের মধ্যে প্রধান শিক্ষক নেই। ফলে এসব বিদ্যালয়ের পাঠদানসহ অন্যান্য প্রশাসনিক কাজে সমস্যার সৃষ্টি হচ্ছে।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলেন, প্রধান শিক্ষক না থাকায় তাঁদের কখনো উপজেলায় কখনো বিদ্যালয়ে ছোটাছুটি করতে হয়, এতে পাঠদানসহ অন্যান্য কাজে সমস্যা হয়। কর্তৃপক্ষ বলছে, সরকার শিক্ষক নিয়োগ দিলেই এসব পদ পূরণ করা হবে।