নারায়ণঞ্জে ট্রাক-অটোরিকশা সংঘর্ষ: নিহত ৫

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৪, ১১:০৭

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ট্রাক ও যাত্রীবাহী সিএনজি অটোরিকশার মধ্যে সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছে। এতে আহত হয়েছে দুইজন। মঙ্গলবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তিনজনের পরিচয় জানা গেছে। তারা হলেন- মহসিন, জাহাঙ্গির, মনির হোসেন। বাকি অজ্ঞাত দুইজনের মধ্যে একজন পুরুষ একজন মহিলা।
রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল ইসলাম জানান, আজ সকাল ৭টার দিকে রূপগঞ্জে এশিয়ান হাইওয়ের হঠাৎ মার্কেট এলাকায় সড়ক দুর্ঘটনাটি ঘটে।  আহতদের হাসপাতালে নেয়া হয়েছে।
এদিকে, ট্রাকের চালক পালিয়ে গেলেও ঘটনার পর পরই স্থানীয় জনতা ট্রাক ভাঙচুর করে তাতে আগুন ধরিয়ে দেয়। তারা মদনপুর-ভূলতা-জয়দেবপুর সড়কটি প্রায় ১৫ মিনিট ধরে অবরোধ করে রাখে। পরে পুলিশ গিয়ে বিক্ষুব্ধদের সরিয়ে দেয়।