তৃতীয় দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের লিড ৪২৭ রান

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৪, ১২:২২
 
বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন শেষে ওয়েস্ট ইন্ডিজ ৪২৭ রানের লিড নিয়েছে। দ্বিতীয় ইনিংসে  স্বাগতিকদের সংগ্রহ ৪ ইউকেটে ২০৮ রান।
এর আগে তৃতীয় দিনের শুরুতে ৭ উইকেটে ১০৪ রানে নিয়ে খেলা শুরু করে সফরকারীরা। ব্যাট করতে নেমে ১৬১ রানেই সব উইকেট পতন হয় তাদের। দলের পক্ষে সর্বোচ্চ রান করেন মাহমুদুল্লাহ (৫৩)।
ক্যারিবীয়দের পে কেমার রোচ একাই নিয়েছেন ৫ উইকেট।
ফলোঅন এড়াতে ১৮১ রান না করতে পারলেও বাংলাদেশকে ব্যাটিং না পাঠিয়ে নিজেরাই ব্যাট হাতে নেমে যায় স্বাগতিকরা।
এর আগে প্রথম ইনিংসে ৩৮০ রানে অল আউট হয় ওয়েস্ট ইন্ডিজ।