মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় গ্যাস সরবরাহের দাবিতে আন্দোলনরত জনগণকে ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলি বর্ষণ ও লাঠিচার্জ করেছে পুলিশ। এতে শতাধিক নারী পুরুষ আহত হয়েছেন। একই সঙ্গে ১০ জন সাংবাদিক আহত হন। এর মধ্যে নয়া দিগন্ত পত্রিকার একজন সাংবাদিকের অবস্থা আশঙ্কাজনক।
জানা গেছে, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে পৌর মেয়র রমজান আলীর নেতৃত্বে গ্যাসের দাবিতে আন্দোলনরত জনগণ তিতাস গ্যাসের মানিকগঞ্জ কার্যালয় ঘেরাও এবং মহাসড়কে অবরোধের চেষ্টা করে। এ সময় মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে সংঘর্ষের ঘটনা ঘটে। এখনো সংঘর্ষসহ ধাওয়া পাল্টা ধাওয়া চলছে।
