টাঙ্গাইলের ঘাটাইলের কদমতলীর জনতা ব্যাংক শাখায় ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ৮ লাখ ১৬ হাজার ৫'শ সাতান্ন টাকা নিয়ে যায় দুর্বৃত্তরা। নাইট গার্ড লুৎফর রহামনকে হাত-পা বাঁধা ও অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। সোমবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে।
একটি সূত্র জানায়, নাইট গার্ডের বন্ধুরা গত রাতে জনতা ব্যাংকের ভেতরে খাওয়া দাওয়া করে। তারাই এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।
ব্যাংকের ম্যানেজার মির্জা লোকমান হোসেন জানিয়েছেন, সোমবার রাত ২টার দিকে ডাকাতির ঘটনা ঘটে। নাইট গার্ড লুৎফরের সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে।
