রামগতিতে জলদস্যু গ্রেফতার

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৪, ১৩:০১
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার মেঘনা নদীর জলদস্যু বাহিনীর সদস্য মো. কবির (৩০) ওরফে কবির ডাকাতকে পুলিশ গ্রেফতার করেছে।
মঙ্গলবার সকালে তাকে আদালতে পাঠানো হয়। সোমবার গভীর রাতে উপজেলার জমিদারহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত কবির চরসীতা এলাকার আবু ডাকাতের ছেলে।
রামগতি থানার এসআই মানিক বড়–য়া জানান, গ্রেফতাকৃত কবিরের বিরুদ্ধে নৌ-ডাকাতি, চুরি, অপহরণ, ঘরপোড়া ও মারামারির অভিযোগে রামগতি ও নোয়াখালীর হাতিয়া থানায় দায়ের করা মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।