বেনাপোলে ২ কেজি সোনাসহ পাচারকারী আটক

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৪, ১৭:৪০
বেনাপোলের দুর্গাপুর সড়ক থেকে মঙ্গলবার দুপুরে দুই কেজি ওজনের সোনার বারসহ তবিবর রহমান (৪৫) নামে এক সোনা পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবিবর বেনাপোল পোর্ট থানার সীমান্তবর্তী তিন নম্বর ঘিবা গ্রামের বাসিন্দা।
 
২৬ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল জাহাংগীর হোসেন জানান, দুপুরের দিকে তবিবর রহমান মোটর সাইকেলে চেপে কোমরে বিপুল পরিমাণ সোনার বার নিয়ে বেনাপোল থেকে ঘিবা সীমান্তে যাচ্ছিলেন। দুর্গাপুর সড়কে বিজিবি তার দেহ তল্লাশি চালিয়ে দুই কেজি ওজনের ১২ পিচ সোনার বারসহ তাকে আটক করে। সোনা থানায় জমা দেয়া হয়েছে। আটক সোনার মুল্য ১ কোটি ২০ লাখ ৭ হাজার ২০০ টাকা।
 
বিজিবি জিজ্ঞাসাবাদ শেষে তবিবরকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করেছে।
 
এ ব্যাপারে মামলা হযেছে।