আলীমের আপিল অকার্যকর ঘোষণা

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৪, ১৭:৪৮
 
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডাদেশের বিরুদ্ধে মৃত আব্দুল আলীমের আপিল অকার্যকর ঘোষণা করেছে আপিল বিভাগ। মঙ্গলবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে ৫ সদস্যের বেঞ্চ এই আদেশ দেন।
আইনজীবীরা জানিয়েছেন, আব্দুল আলীম মারা যাওয়ায় আদালত আপিলটি অকার্যকর ঘোষণা করেছে।
গত ৩০ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিএনপি নেতা আব্দুল আলীম।
গত বছরের ৯ অক্টোবর আলীমকে আমৃত্যু কারাদণ্ডাদেশ দেন আন্তার্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। তার বিরুদ্ধে আনীত ১৭টি অভিযোগের মধ্যে নয়টি অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। শারীরিক অক্ষমতার কারণে মৃত‌্যুদণ্ডের বদলে আমৃত্যু কারাদণ্ড দেয়া হয়। গত ৭ নভেম্বর  খালাস চেয়ে আপিল করেছিলেন আব্দুল আলীম।