সম্প্রতি ভারতের চেন্নাই অবস্থান করছেন হলিউডের বিখ্যাত টার্মিনেটর সিরিজের নায়ক আর্নল্ড শোয়ার্জনিগার। এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে শোয়ার্জনিগার ভারতীয় সিনেমায় অভিনয় নিয়ে তার আকাঙ্খার কথা ব্যক্ত করেছেন।
শোয়ার্জনিগার বলেন, ‘‘আমি খুবই খুশি যে অস্কার ফিল্ম আমাকে আমন্ত্রণ করেছিল। প্রযোজক অস্কার রবীন্দ্রচন্দ্রধর আমার ইচ্ছা পূর্ণ করতে সাহায্য করেছে। সাক্ষাৎকারের সময় আমি একটি কথা উল্লেখ করতে চাই যে লাল গালিচার কোন ইভেন্টের অংশ হিসেবে আমি ভারতে আসতে চেয়েছিলাম। তাই আমি যখন এই ইভেন্টের কথা জানতে পারলাম, আমি নিশ্চিত ছিলাম শঙ্করের পরিচালিত সিনেমা বক্স অফিসে বিপুল সাড়া ফেলবে এবং সফল হবে। তাই আমি চেয়েছিলাম এ ইভেন্টের অংশ হতে।’’
সাক্ষাৎকারে শোয়ার্জনিগার ভারতীয় সিনেমায় স্টার হওয়ার জন্য কয়েক বছর ধরে নিজেকে প্রস্তুত করে আগ্রহের ঘোষণা দেন। তিনি বলেন, ‘‘কয়েক বছর ধরে আমি বলেছি যে আমি ভারতীয় সিনেমা নির্মাতা শঙ্করের মত কারো সঙ্গে কাজ করতে চাই। তিনি আসলেই মহান পরিচালক। শঙ্কর ভিজ্যুয়েল এফেক্টের সঙ্গে সমানতালে অভিনেতাকে পরিচালনা করে একজন সৃষ্টিশীল প্রতিভাবান হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। চাবিকাঠির বিষয়টি হলো, তোমার সৃষ্টিশীল, ভালো পরিচালক আছে এবং যেটা শঙ্কর।’’
আর্নল্ড শোয়ার্জনিগার সম্ভাব্য সহ অভিনেতা বাছাই প্রসঙ্গে বলেন, ‘‘আমি আসলেই ভারতীয় কোন অভিনেতার সঙ্গে কাজ করতে চাই। কারণ এটা গল্পের ওপর নির্ভর করবে। পরিশেষে এটা বাস্তবায়িত হবে। নিশ্চিতভাবে আমি তা জানি।’’
শোয়ার্জনিগার সম্প্রতি ‘এক্সপেন্ডেবল থ্রি’ সিনেমায় তার বিখ্যাত চরিত্রে অভিনয় করেছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘‘আমরা সবে ‘টার্মিনেটর ফাইভ’ সিনেমার কাজ শেষ করেছি যেটা সম্ভবত আগামী বছরের জুলাই মাসে মুক্তি পাবে। ৩০ বছর আগে প্রথম টার্মিনেটর সিনেমাটি আমার ক্যারিয়ারকে এগিয়ে নিয়ে যায়।’’
সাবেক বডিবিল্ডার এবং মি. ইউনিভার্স চেন্নাইয়ের এক হোটেলে জিমঘরে বলেন, ‘‘আমি প্রতিদিনই শারীরিক ব্যায়াম করি। আমি সকালে এবং বিকালে জিমে যাই। আমি বিশ্বাস করি যেহেতু আমাদের বয়স হয়েছে তাই ফিট থাকার জন্য শারীরিক ব্যায়ামটা খুবই জরুরি।’’ IMG0
