থাইল্যান্ডের ব্যাংককের একটি চিড়িয়াখানায় কুমিরের জলাশয়ে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন এক বিষণœ নারী। ঐ জলাশয়ে এক হাজারেরও বেশি কুমির রয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। সূত্র: মিরর।
‘ব্যাংকক পোস্টে’র বরাত দিয়ে মিরর জানিয়েছে, ওয়ানপেন ইনইয়াই (৬৫) নামে ঐ নারী রাজধানীর ‘স্যামুট প্রাকার্ন ক্রোকোডাইল ফার্ম এন্ড জু’তে শুক্রবার কুমিরের জলাশয়ে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেন। ঐ দিনই তিনি তার বাড়ি থেকে নিখোঁজ হয়েছিলেন।
পত্রিকাটি জানিয়েছে, প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন ঐ নারী ইচ্ছাকৃতভাবে পুুকুরে লাফিয়ে পড়ে। সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে লাফিয়ে পড়ার আগে ওয়ানপেন পায়ের জুতা খুলেছিলেন।
মুয়াং স্যামুট প্রাকার্নের পুলিশ পরিদর্শক পল কোল প্রিইচা লামনুই বলেছেন, ঘটনাস্থলে পৌঁছে দেখি ফার্মের মালিক ও স্টাফরা একটি লম্বা লাঠি দিয়ে অসংখ্য কুমিরকে তাড়ানোর চেষ্টা করছিল। কুমিরগুলো ঐ নারীর শরীর ছিন্নভিন্ন করছিল।
ওয়ানপেনের বোন সুনান থার্মনাট ‘ব্যাংকক পোস্ট’কে বলেছেন, নিখোঁজ হওয়ার আগে তিনি বিষণœতায় ভুগছিলেন এবং কয়েকদিন ধরে কারো সাথে কথা বলছিলেন না।
সুনান ও তার পরিবার ওয়ানপেন নিখোঁজ হওয়ার পর থানায় রিপোর্ট করেছিলেন।
১৯৫০ সালে স্থাপিত হওয়া স্যামুট প্রাকার্ন ‘ক্রোকোডাইল ফার্ম এন্ড জু’ নিজেদের ওয়েবসাইটে এটিকে বিশ্বের সবচেয়ে বড় কুমিরের ফার্ম বলে অভিহিত করেছে। এখানো এক লাখ কুমির ও ৩০ কোটির বেশি বন্য প্রাণী রয়েছে।
