জয়পুরহাটে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ এসএম রুবেল ওরফে ডালিম নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ।
জয়পুরহাট পুলিশ সুপার আবু কালাম সিদ্দিক জানান, জেলার খাস পাহনন্দা গ্রামের পুলিশের তালিকাভুক্ত একাধিক মামলার আসামি ডালিমকে গ্রেফতার করা হয়েছে। ডালিমের স্বীকারোক্তি অনুযায়ী তার নিজ বাড়ি থেকে আমেরিকার তৈরি অত্যাধুনিক একটি পিস্তল, একটি ম্যাগাজিন এবং তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, ছিনতাইসহ সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে আসছিলেন।
