লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে স্কুলছাত্রী সীমা রানীকে ধর্ষণ ও হত্যার দায়ে ১০ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী জসীম উদ্দিন জানিয়েছেন, মঙ্গলবার দুপুর ২টার দিকে জেলা ও দায়রা জয় মঞ্জুরুল বাসিত এ রায় দেন।
২০১২ সালে ধুহিতা গ্রামের কালা সাধুর বাড়িতে ঢুকে ডাকাতির সময় আসামিরা সবাইকে বেঁধে সপ্তম শ্রেণির ছাত্রী সীমাকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে।
