দেখতে এক হলেও তারা খালা-ভাগ্নি!

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৪, ১৫:০৫
 
চার বছর বয়সী ডেইজি ইলসন ও রুবি স্টিফেনসন দেখতে জমজ বোনের মতো। কিন্তু আসলে তারা সম্পর্কে খালা-ভাগ্নি। সূত্র: মিরর।
 
IMG0
 
মা আলিসন উইলসন ও মেয়ে অ্যাশলে স্টিফেনসন এই দুই ‘জমজের’ জন্ম দেন। ২০১০ সালের ৩ এপ্রিল আলিসন (৪৮) ডেইজিকে ও ৬ এপ্রিল অ্যাশলে (২৫) রুবিকে জন্ম দেন।
রবিবার সেন্ট গ্রেগরি প্রাইমারি স্কুলে তারা শিক্ষাজীবন শুরু করে। সেখানে কেউ বিশ্বাস করতে পারছিল না যে তারা জমজ বোন নয়।
 
IMG1
 
এলিসন বলেছেন, আমার ছোট মেয়ে হেইডি অক্টোবরে ৩ বছর হবে এবং অ্যাশলের দ্বিতীয় মেয়ে ডারসি আগস্টে এক বছর পূর্ণ করল। এই চারজনই বোনের মতো। তারা একে অন্যকে ভালোবাসে ও সবসময় একসাথে খেলতে চায়। ডেইজি ও হেইডি যে রুবি ও ডারসির খালা তা মানুষের বুঝতে কষ্ট হয়।