নোয়াখালী বিজ্ঞান-প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন ২২ সেপ্টেম্বর

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৪, ১৫:১৪

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন আগামী ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে । বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর মো. মমিনুল হক জানিয়েছেন, সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতি  ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর  আবদুল হামিদ এর প্রতিনিধি হিসেবে শিক্ষা মন্ত্রী  নুরুল ইসলাম নাহিদ সভাপতিত্ব করবেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. এ কে আজাদ চৌধুরী। সমাবর্তন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ফিশারিজ এন্ড মেরিন সায়েন্স, ফার্মেসি এবং  এপ্লায়েড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংসহ চারটি বিভাগের ৫৯৭জনকে স্নাতক, ১১৫ জনকে স্নাতকোত্তর ডিগ্রি ও ১১জন শিক্ষার্থীকে স্বর্ণ পদক প্রদান করা হবে। ক্যাম্পাসে সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠান শুরু হবে। এ উপলক্ষ্যে ব্যাপক প্রস্তুতি চলছে।