খাকি পোশাকে আমির

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৪, ১৫:৩৭
 
‘পিকে’ ছবির পোস্টারে একটির পর একটি চমক দিয়ে যাচ্ছেন বলিউড পারফেকশনিস্টখ্যাত আমির খান। এবার ছবির তৃতীয় পোস্টার উন্মুক্ত করলেন তিনি। সেখানে খাকি পোশাকে দেখা গেছে আমিরকে। তবে এবার তার সঙ্গে আছেন সঞ্জয় দত্তও।
নতুন পোস্টারে আমিরের পরনে আছে পুলিশের খাকি পোশাক, যা তার জন্য কিছুটা বড় মনে হচ্ছে। আর মাথায় ক্ক্যাযাপ পড়া আমির ক্যামেরার দিকে তাকিয়ে আছেন ক্ষমাহীন দৃষ্টিতে। তবে সঞ্জয় দত্ত নতুন কোনো পোস্টার পরেনি। আমিরের ব্যান্ডওয়ালার পোশাকেই দেখা গেছে তাকে।
ছবিটিতে সঞ্জয়ের চরিত্রের নাম ভাইরন সিং। তার পোস্টার উন্মোচন করে ভোজপুরি ভাষায় আমির বলেছেন, ‘আপনি একদৃষ্টিতে তাকিয়ে আছেন কেন? আপনি কি দ্বিধাগ্রস্ত? এটা আমি নই, আমার বন্ধু ভাইরন সিং।’
 
IMG0
 
তিনটি পোস্টার উন্মোচিত হলেও ‘পিকে’র নায়িকা আনুশকা শর্মাকে এখানো দেখা যায়নি। প্রথম পোস্টারে একটি ট্রানজিস্টার হাতে আমিরকে প্রায় নগ্ন অবস্থায় দেখা গিয়েছিল তাকে। আর দ্বিতীয় পোস্টারে একেবারে ব্যান্ডওয়ালার পোশাকে দেখা গেছে তাকে।
আগামী ১৯ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে ‘পিকে’ ছবিটি। ছবিটি পরিচালনা করেছেন রাজকুমার হিরানি।