ব্রাহ্মণবাড়িয়ায় স্বেচ্ছাসেবকলীগ নেতা অস্ত্রসহ গ্রেফতার

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৪, ১৬:০০

ব্রাহ্মণবাড়িয়ায় শহর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অস্ত্রসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
জানা গেছে, সোমবার দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে শহরের পীরবাড়ি এলাকায় অভিযান চালিয়ে সাবেক শহর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ও শীর্ষ সন্ত্রাসী কামাল মিয়কে (২৭) আটক করে গোয়েন্দা পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল ও একটি পাইপগান উদ্ধার করে পুলিশ। তার বিরুদ্ধে ডাকাতি, বিস্ফোরক মামলাসহ ৯টি মামলা রয়েছে। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সভাপতি মাসুম বিল্লাহ’র ঘনিষ্ঠ সহচর। তিনি ভূমি দখল, চাঁদাবাজি, সন্ত্রাসীসহ বিভিন্ন অপকর্মের নেতৃত্ব দিয়ে আসছিলেন।
ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মনিরুজ্জামান পিপিএম জানান, তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে।