ডোমারে ডলার চক্রের ২ সদস্য গ্রেফতার

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৪, ১৬:০৭
 
নীলফামারীর ডোমারে ডলার চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার বসুনিয়াপাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়।
থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দুপুরে উপজেলার সোনারায় ইউনিয়নের বসুনিয়াপাড়া গ্রামের মজিবর রহমানের বাড়িতে ডলার কেনাবেচার সময় জসিমউদ্দিন (১৮) ও মাহবুবুর রহমানকে (৩৮) হাতেনাতে আটক করে এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ তাদের থানায় নিয়ে আসে। ঐ এলাকায় একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে ডলার কেনাবেচার সাথে জড়িত রয়েছে বলে এলাকাবাসী জানায়।
এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের হয়েছে।