লোহাগাড়ায় ৬ হাজার পিচ ইয়াবাসহ আটক ১

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৪, ১৭:২২
 
 
চট্টগ্রামের লোহাগড়ায় ছয় হাজার পিচ ইয়াবাসহ মোহাম্মদ নুর হোসেন (৪২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার চুনতি খাঁন দিঘীর পাড়স্থ চট্টগ্রাম-কক্সবাজার সড়কে চট্টগ্রাম অভিমুখী দূরপাল্লার একটি বাস থেকে তাকে আটক করা হয়। তিনি কক্সবাজার জেলার রামু উপজেলার দক্ষিণ চিরকুট গ্রামের মৃত আবদুল হাকিমের ছেলে। 
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লোহাগাড়া থানার ওসি মোহাম্মদ শাহজাহান ও এসআই মোহাম্মদ সোলাইমান পাটোয়ারী ঐ স্থানে বাসটি আটক করে তল্লাশী চালাল। এ সময় ঐ ব্যক্তির হাতে থাকা একটি ‘শিম বীজের’ প্যাকেট থেকে প্রায় ছয় হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়।