নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের মুক্তির দাবিতে ২০ ডাকা হরতাল বৃহস্পতিবারের হরতাল প্রত্যাহার করা হয়েছে। বিকেলে এই নেতার জামিনে মুক্তি পাওয়ার পর ২০ দলীয় জোট নারায়ণগঞ্জ জেলা শাখা তাদের হরতাল প্রত্যাহার করেন।
তবে বুধবার বিকেলে তৈমুর আলম খন্দকারকে হয়ারানির প্রতিবাদের প্রতিবাদ সমাবেশ বলবত রাখা হয়েছে।
মঙ্গলবার দুপুরে নদী সংস্কার, মালামাল লুটপাট ও চুরির ঘটনায় তৈমুর আলম খন্দকারকে ঢাকা মহানগর হাকিম রেজাউল করিম ১০ হাজার টাকা বন্ডে জামিন দেন।
এর আগে তৈমুর আলমকে আদালতে এনে পল্টন থানার উপপরিদর্শক (এসআই) ওয়াহেদুজ্জামান মামলার প্রকৃত রহস্য উদঘাটন ও চুরি যাওয়া মালামাল উদ্ধারের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। অন্যদিকে তৈমুর আলমের আইনজীবী মহসিন মিয়া আদালতের কাছে জামিনের আবেদন করেন। আদালত শুনানি শেষে জামিন মঞ্জুর করেন।
উল্লেখ্য, তৈমুর আলম খন্দকারকে সোমবার তোপখানার মেহেরবা প্লাজায় তার চেম্বার থেকে বিকেল পৌনে ছয়টার দিকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে নেয়া হয় পল্টন থানায়।
