তথ্যপ্রযুক্তি খাতকে শিল্প স্বীকৃতির কথা ভাবছে সরকার: আমু

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৪, ১৯:১৯




তথ্যপ্রযুক্তি খাতকে সরকার শিল্প হিসেবে স্বীকৃতির কথা ভাবছে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। মন্ত্রী বলেছেন, এজন্য সংশ্লিষ্ট খাত থেকে সুনির্দিষ্ট প্রস্তাবনা ফেলে শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব ধরণের সহযোহিতা করা হবে।


মঙ্গলবার বিকেলে রাজধানীর ওয়েস্টিন হোটেলে বাংলাদেশ ‍অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর সফটওয়্যার অ্যান্ড আইটি সার্ভিস ক্যাটালগ-২০১৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।


শিল্পমন্ত্রী বলেন, তথ্যপ্রযুক্তির ব্যাপক উৎকর্ষতার কারণে সারা পৃথিবী এখন গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছে। বিশ্বায়ন এবং তথ্যপ্রযুক্তির প্রসারের ফলে মানুষের জীবন ধারায় আমুল পরিবর্তন এসেছে। পাল্টে গেছে মানুষের জীবন ও জীবিকার চিত্র। তথ্য প্রযুক্তির কল্যাণে সমগ্র পৃথিবী এখন মানুষের হাতের মুঠোয়। একবিংশ শতাব্দির এ চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের নতুন নতুন প্রযুক্তি গ্রহণ করতে হবে।