মঙ্গলবার ঝিনাইদহের তিন উপজেলায় অভিযান চালিয়ে নিবন্ধনহীন ৫০টি মোটরসাইকেল জব্দ করেছে ট্রাফিক পুলিশ। মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত মোটরসাইকেলের কাগজপত্র যাচাই-বাছাইয়ের জন্য এ অভিযান চালানো হয়। ঝিনাইদহ ট্রাফিক পুলিশের সার্জেন্ট মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, অভিযানের সময় কালীগঞ্জ থেকে ১৪টি, কোটচাঁদপুর থেকে ১৫টি এবং মহেশপুর থেকে ২১টি মোটরসাইকেল জব্দ করা হয়। এসব মোটরসাইকেলের মালিকদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
