গাংনীতে বোমা হামলায় দুই পথচারী আহত

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৪, ১১:০৬
মেহেরপুরের গাংনী উপজেলার ভবানীপুর গ্রামের সড়কে বোমা হামলায় দুইজন আহত হয়েছেন।  গতকাল মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, ভবানীপুর গ্রামের আনারুল ইসলাম (৪৫) ও পার্শ্ববর্তী কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার শেয়ালা গ্রামের মজিবুল ইসলাম (৪৪)। স্থানীয়রা দুজনকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
 
স্থানীয় সূত্রে জানা গেছে, ভবানীপুর গ্রামের আওয়ামী লীগ নেতা আনারুল ইসলাম ও একই গ্রামের মোস্তফা মিয়া মজিবুল ইসলামের মোটরসাইকেলে করে রামনগর গ্রাম থেকে বাড়ি ফিরছিলেন। রামনগর ও ভবানীপুর গ্রামের মাঝামাঝি পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা দুর্বত্তরা তাদের লক্ষ্য করে দুটি বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
 
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে জানান, পূর্ব শত্রুতার জের ধরে এ বোমা হামলা হয়েছে।