কুমিল্লায় ২৯০ পিস ইয়াবাসহ সোহাগ ও মিলন নামের দুই মাদকব্যবসায়ীকে আটক করেছে র্যাব। মঙ্গলবার রাতে জেলার সদর দক্ষিণ উপজেলার লাকসাম সড়ক থেকে তাদের আটক করা হয়। আজ বুধবার সকাল ১১টার দিকে তাদেরকে আদালতে পাঠানো হয়।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব মঙ্গলবার জেলার সদর দক্ষিণ উপজেলার লাকসাম সড়কে অভিযান পরিচালনা করে। এ সময় র্যাব ২৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মিলন (২৪) ও সোহাগ (২১) নামে দুই ইয়াবা ব্যবসায়ীকে আটক করে। আটককৃত মিলন ও সোহাগ সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুর গ্রামের বাসিন্দা।
র্যাব কুমিল্লার উপ-অধিনায়ক মো. গোলজার হোসেন জানান, মিলন ও সোহাগ দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা চালিয়ে আসছিলেন। তাদের বিরুদ্ধে সদর দক্ষিণ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
