ন্যায় বিচার পাইনি: মাসুদ সাঈদী

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৪, ১২:১৪
 
জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী বলেছেন, রায়ে আমরা ন্যায্য বিচার পাইনি। রায়ের পূর্ণাঙ্গ কপি হাতে পাওয়ার পর আমার রিভিউ পিটিশন করব। বুধবার আপিল বিভাগের রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এই কথা জানান।
রায় প্রসঙ্গে সাঈদীর আইনজীবী তাজুল ইসলাম বলেছেন, রায় হয়েছে। এই রায়ের বিরুদ্ধে রিভিউ পিটিশন করা হবে। তার একদিনও শাস্তি হওয়া উচিত নয়। আশা করছি, আমরা ন্যায় বিচার পাব।
এর আগে সকালে একাত্তরের মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা দেলোয়ার হোসাইন সাঈদীর সাজা কমিয়ে মৃত্যুদণ্ডের পরিবর্তে আমৃত্যু কারাদণ্ডাদেশ দেয় আপিল বিভাগ।