‘পূর্ণাঙ্গ রায় পেলে সাজা কমার কারণ জানা যাবে’

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৪, ১২:৩৮
 
প্রসিকিউটর তুরিন আফরোজ বলেছেন, আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় হাতে পেলে সাজা কমার কারণ জানা যাবে। বুধবার জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে আপিল বিভাগের দেয়া রায়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এই কথা বলেন।
জামায়াতের আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে মৃত্যু‌দণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। আসামি পক্ষের আপিলের পরিপ্রেক্ষিতে আজ সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দেয় আপিল বিভাগ।
প্রসিকিউটর তুহিন বলেন, পূর্ণাঙ্গ রায় হাতে না পাওয়া পর্যন্ত কিছু বলা যাবে না। রায়ের কপি হাতে পাওয়ার পর শাস্তি কমার কারণ বোঝা যাবে।
তিনি বলেন, সাঈদীর বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি আমাদের প্রত্যাশিত ছিল। তবে আমরা আদালতের রায়ের প্রতি শ্রদ্ধাশীল।