বৃহস্পতি ও রবিবার জামায়াতের হরতাল

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৪, ১৩:১০
 
জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে আমৃত্যু কারাদণ্ড দেয়ার প্রতিবাদে দুই দফায় ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে জামায়াত। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ ও ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এই কর্মসূচি ঘোষণা করেন।
বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার ভোর ছয়টা থেকে শুক্রবার ভোর ছয়টা এবং রবিবার ভোর ছয়টা থেকে সোমবার ভোর ছয়টা পর্যন্ত এই হরতাল পালিত হবে।
এছাড়া শুক্রবার সরকারের ‘জুলুম’ থেকে পরিত্রাণের জন্য দেশে-বিদেশে মাওলানা সাঈদীর জন্য দোয়া অনুষ্ঠান এবং শনিবার দেশব্যাপী বিােভ কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত।
কর্মসূচিগুলো গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক পন্থায় এবং শান্তিপূর্ণ উপায়ে পালনের জন্য দেশের আলেম-ওলামা, পীর-মাশায়েখ, ছাত্র, শিক, ধর্মপ্রাণ মুসলমান, বুদ্ধিজীবী, সাংবাদিকসহ সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াত নেতারা।