কিছুটা হতাশ ও মর্মাহত হয়েছি: আইনমন্ত্রী

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৪, ১৩:১১


মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর আপিল বিভাগের রায়ের ব্যাপরে এক প্রতিক্রিয়ায় ‌হতাশ ও মর্মাহত হয়েছি উল্লেখ করে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আদালতের রায়ের প্রতি শ্রদ্ধাশীল। তবে, ব্যক্তিগতভাবে আমি বলব, কিছুটা হতাশ ও মর্মাহত হয়েছি। বুধবার তার বাসভবনে রায়ের প্রতিক্রিয়ায় সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
সরকার জামায়াতের সাথে আঁতাত করে এ রায় দিয়েছে-গণজাগরণ মঞ্চের এ অভিযোগ প্রত্যাখ্যান করে মন্ত্রী বলেন, তাদের সাথে আঁতাত করার প্রশ্নই আসে না। গণজাগরণের আভিযোগ অমূলক, ভিত্তিহীন এবং দুঃখজনক।
রায়ের বিরুদ্ধে আপিল করা যাবে কি-না জানতে চাইলে মন্ত্রী বলেন, পূর্ণাঙ্গ রায় না পাওয়া পর্যন্ত এ বিষয়ে কিছু বলা যাবে না।